ছ ড় ড়া
সওদা করি
ডালের বড়ি
নওগাঁ গিয়ে
রাত্রি কাটাই
লিফটে থামি
কিপটে আমি
সিঁড়ির বুকে
তাই তো পা নাই।
নিশির বেলা
শিশির মাখি
পিসির জন্য
পানি বাঁচাই
জালটা মিনি
একটু পাতি
হালকা চিনি
চাই চা চাই।
কাব্য করি
কাগুজে বাঘ
কাগজ ধরি
গল্প সাজাই
কাকের ঠ্যাংয়ে
কোলা ব্যাঙয়ে
টাকের ভারে
টুম্পা বাজাই।
কেমন জানি?
ঢাকার পানি
যেমন খেয়ে
অসুখ বাধাই।
এ সব লিখে
হিসাব শিখে
কী সব হবে?
থাকছি গাধাই।
|